অনেকটা পথ পেড়িয়ে আজ সেই একই অনুভূতি
দু:সাহসের সাথে মাস্তুল ধরেছি উড়াতে গান্ডীব
তোমার আচলে বাজি এখন শুধু সাদা মেঘেদের বাড়ী
যাওয়াটাই বাকী, আবার শকুন হবো পথটুকু পাড়ি!
তোমার সাথে ছিল মিলিত পা, দুএকটা জলযানে ভ্রমণ
তোমার সাথে ছিল কোলাহল, শব্দ খেলার দিনভর যাত্রা
তোমার সাথে গেড়ো দেয়া আশার সঞ্চালন ছিল বুকখোলসে
তোমার সাথে ছিল মিতব্যয়ী ভীত ভালোবাসার কথাছোড়া!
পথটুকু পেড়িয়ে আজ বিসর্জনের অনুভব কাঁধে নিয়ে ঘুরি
অচঞ্চল মনে পড়ে পাথরের চাপ কেটে ফেলা প্রস্খানের ছুরি
হাতে পসার রেখা ছিটকে যায় গ্রহের সাথে অন্যগমন সংক্রান্তি
পুঁেজাতে তুমি ঠিকই ফেরো ফেলে আসা স্মৃতি ভরা তড়পড়ানি!
আমার হাতের তালুতে বসে থাকা তোমার অবয়বখানি হাসে
এর চেয়ে বড় প্রাপ্তি জোটেনি এ জন্মকালে, করি জয়ধ্বনি
কয়েকফালি চাঁদ এসে হাজিরা দেয় প্রতিদিন, আমি নাকি শ্রান্ত
এবার পরিপূর্ণ নামানুষী হও, তোমার দিনযাপন শেষ হলো বলে!
তাই হই, তাই থাকি, ছিলাম বহুকাল একই শোকচাদরে শুয়ে
কোন উপশম নাই, কোনকালে ছিল না, থাকে না এমন ঘরে
দিলাম শেষে কয়েকশো পালক উড়িয়ে নিজের পাখনা কেটে
উড়ুক না হয় মুক্তাঙ্গিনী, কসম ধরে রাখবো পরের সবকটা জন্মে!